Nabadhara
ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমের গণসংযোগ ও পথসভা

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী (বাগেরহাট)
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী (বাগেরহাট)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-১ (ফকিরহাট–মোল্লাহাট ও চিতলমারী) আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম চিতলমারীতে ব্যাপক গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি চিতলমারী উপজেলার সদর বাজার, কোটিটার ব্রিজ, শৈলাদাহ, শান্তিপুর, কুনিয়া বাসস্ট্যান্ড, চিংড়ী বাজার, বড়বাড়িয়া বাজার, নালুয়া বাজার, কলিগাতী বাজার, কাশীরা পাগল মার্কেট ও ডুমুরিয়া বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন।

বিভিন্ন পথসভায় অস্থায়ী মঞ্চে বক্তব্য দিতে গিয়ে এমএএইচ সেলিম বলেন, “ধানের শীষ প্রতীক না পেলেও বিএনপির সঙ্গে আমার ভালোবাসা ও আদর্শের সম্পর্ক অটুট থাকবে। নির্বাচনে বিজয়ী হলে বাগেরহাটের সার্বিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নতি, এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাস দমনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

তরুণ সমাজসেবক জয়নুল পারভেজ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত এসব পথসভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি মেহেবুল হক কিশোর, সৈয়দ গোলাম সোরোয়ার পটু, রনি মিনা, অ্যাডভোকেট অমিতাভ বড়াল বাপ্পি, সাইফুল ইসলাম, মোস্তফা মাসুদ তালুকদার, গোরাম মোস্তফা খান, সোহেল সুলতান মানুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পথসভা ও গণসংযোগকালে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।