Nabadhara
ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের নগরকান্দায় তরুণদের মুখোমুখি বিএনপি প্রার্থী শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় তরুণদের মুখোমুখি হয়ে নানা প্রশ্নের জবাব ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার(৩১ জানুয়ারি)সন্ধ্যায় নগরকান্দা উপজেলার জঙ্গুরদী এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার তরুণরা অংশগ্রহণ করে তাদের এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

এ সময় তরুণরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সংস্কৃতি ও অবকাঠামোগত উন্নয়নসহ সালথা ও নগরকান্দা উপজেলার সার্বিক উন্নয়ন বিষয়ে শামা ওবায়েদের কাছ থেকে সুস্পষ্ট প্রতিশ্রুতি প্রত্যাশা করেন। তরুণদের উত্থাপিত নানা প্রশ্নের সরাসরি জবাব দেন ধানের শীষের এই প্রার্থী।

শামা ওবায়েদ ইসলাম বলেন, “তরুণদের সব প্রশ্ন ও প্রত্যাশার বিষয় বিএনপির ঘোষিত ৩১ দফার মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে তরুণদের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতেই একটি উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে সালথা ও নগরকান্দা উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সংস্কৃতিচর্চা বিস্তারে অগ্রাধিকার দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত তরুণরা প্রার্থীর বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের মতবিনিময় সভা আরও আয়োজনের আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।