Nabadhara
ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপা মন্দিরের পাশের খাদ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার টংবিলা গ্রামে একটি মন্দিরের সামনের খাদ থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী  সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মন্দিরের পাশের একটি খাদে শুকনা পাতা পরিষ্কার করতে যান  টংবিলা গ্রামের এক নারী। ঝাড়ু দেওয়ার সময় তিনি সেখানে পচে যাওয়া অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকার শুনে গ্রামবাসী ছুটে আসে এবং পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

স্থানীয় মদন  কুমার নামের এক ব্যক্তি জানান  নিহতের দুটি চোখ উপড়ানো ছিল। মরদেহের পচন ধরা অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, অন্তত ৩-৪ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা অন্য কোনো স্থানে তাকে হত্যা করে রাতের আঁধারে এই নির্জন এলাকায় ফেলে গেছে বলে আমার ধারণা।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, একটি মরদেহের সন্ধান পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পুলিশ বর্তমানে এই রহস্যজনক মৃত্যুর নেপথ্যে থাকা কারণ এবং জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।