Nabadhara
ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

এসআই মল্লিক, ঝিনাইদহ
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

এসআই মল্লিক, ঝিনাইদহ

ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শনিবার (১ ফেব্রুয়ারি) শুরু হয়েছে। উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। কর্মশালায় দুই জেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন এবং জেলা তথ্য অফিসার আব্দুর রউফ। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবি)-এর প্রশিক্ষক যাচ্ছো মাঈন উদ্দিন এবং ট্রেনিং কো-অর্ডিনেটর সাহানোয়ার সাইদ শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর।

জেলা প্রশাসক উদ্বোধনী বক্তব্যে বলেন, “নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও গণমাধ্যমকর্মীর সমন্বয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হবে।”

কর্মশালায় নির্বাচনকালীন সাংবাদিকদের করণীয় হিসেবে নির্বাচনী আচরণবিধি মেনে রিপোর্টিং, বিভ্রান্তিকর বা উস্কানিমূলক সংবাদ পরিহার, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ, রাজনৈতিক দল ও প্রার্থীদের সমান গুরুত্ব প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে দায়িত্বশীল প্রতিবেদন করা বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এছাড়াও নির্বাচন রিপোর্টিংয়ের ধরন ও প্রক্রিয়া, প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনসহ অন্যান্য আইনগত দিক তুলে ধরা হয়।

প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। প্রশিক্ষণ চলবে ২ ফেব্রুয়ারি বিকাল চারটা পর্যন্ত। দ্বিতীয় দিনে ইউল্যাব-এর শিক্ষক ও সাংবাদিক নাজিয়া আফরিন মনামি প্রশিক্ষক হিসেবে থাকবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।