Nabadhara
ঢাকারবিবার , ১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়া মডেল হাইস্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
ফেব্রুয়ারি ১, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ দৌলতদিয়া মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১ ফেব্রুয়ারী রবিবার বিদ্যালয়ের মাঠ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও নরসিংদী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) আমিনুল ইসলাম বুলবুল, তার সহধর্মিণী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সৈয়দা তারান্নুম এবং গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।

আলোচনা পর্বে বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী আমিনুল ইসলাম বুলবুল  শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা জীবনে কি হতে চাও সে বিষয়ে একটি সুন্দর লক্ষ্য  নির্ধারণ কর। এরপর সেই লক্ষ্য পুরনের জন্য অক্লান্ত পরিশ্রম শুরু করে দাও।

পরিশ্রমের কাছে সকল প্রতিকূলতা হার মানতে বাধ্য। আমি নিজে বহু প্রতিকূলতাকে মোকাবিলা করে পড়ালেখা করেছি। সেই ক্ষেত্রে আমার সম্মানিত শিক্ষকেরা সর্বদা আমাকে সহায়তা করেছেন। আজকে আমি তাদের দোয়ায় এই পর্যায়ে এসেছি। এ জন্য তোমরা নিয়মিত স্কুলে এসে স্যারদের নির্দেশনা মেনে পড়ালেখা করবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাথী দাস বলেন,
লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীদের মনোযোগী করে তুলতে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। এতে করে তারা প্রতিভা বিকাশের পাশাপাশি বিভিন্ন  খারাপ দিক হতে বিরত থাকবে।

তিনি আরো বলেন, যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে লক্ষ্য পূরনে কোন প্রতিকূলতা বাঁধা হতে পারে না।

এ অনুষ্ঠানের বিশেষ অতিথি,  আমার ব্যাচ মেট আমিনুল ইসলাম তার উৎকৃষ্ট উদাহরন। তোমরা গভীর মনোযোগ ও কঠোর পরিশ্রম করে লেখাপড়ার মাধ্যমে জীবনে সফলকাম হয়ে ওঠ। তোমাদের জন্য আমার শুভকামনা রইল।

অনুষ্ঠানে অন্যান্য অতিথি, বিদ্যালয়ের সকল শিক্ষক -কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।