Nabadhara
ঢাকাসোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

নওগাঁ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলার সকল সরকারি কর্মচারী সোমবার (২ ফেব্রুয়ারি) ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ কেন্দ্রীয় ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছেন। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ প্লাকার্ড ও স্লোগান মুখর হয়ে ওঠে কর্মচারীদের উপস্থিতিতে।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি)সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এবং জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণের পর প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, সরকারি কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়নে সরকার দীর্ঘদিন ধরে টালবাহানা করছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজারে বেতন দিয়ে পরিবার চালানো কষ্টসাধ্য। তারা হুঁশিয়ারি দিয়েছেন, এবার দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলন হবে।

বক্তারা নওগাঁ জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা তুলে ধরেন। এর মধ্যে ভূমি সংক্রান্ত সেবা, লাইসেন্স ও সার্টিফিকেট প্রদান, রাজস্ব ও বিচারিক সেবা, ত্রাণ ও অনুদান বিতরণ, শিক্ষা ও সাধারণ প্রশাসন এবং অভিযোগ ও ই-সেবা অন্তর্ভুক্ত। জেলা প্রশাসনের রাজস্ব শাখার নাজির কাম-ক্যাশিয়ার নাহিদ আল-সালাম বলেন, এত গুরুত্বপূর্ণ কাজ করেও সরকারি কর্মচারীরা পে-স্কেল না পেলে তা খুবই দুঃখজনক।

এই আন্দোলনের কারণে জেলার বিভিন্ন সরকারি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষও সাময়িকভাবে দুর্ভোগের মুখে পড়েন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।