Nabadhara
ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সদস্য হলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি

নওগাঁ প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসানাত আলী। শনিবার (২৪ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ শাখার উপসচিব রওশন আরা পলির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ শীর্ষক দুটি পাঠ্যপুস্তক প্রণয়নে শিক্ষাক্রমের সংশ্লিষ্ট অংশের পরিমার্জন অনুমোদনের লক্ষ্যে রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের চতুর্থ তলার আন্তর্জাতিক সম্মেলনকক্ষে এনসিসিসির সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপির। জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী, পরিচালক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

এ বিষয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসানাত আলী বলেন, জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়া তাঁর জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। এ মনোনয়ন তাঁর ওপর অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব ও আস্থার প্রতিফলন। সময়োপযোগী, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব জাতীয় শিক্ষাক্রম প্রণয়নে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দেশের শিক্ষা উন্নয়নে নিজের অভিজ্ঞতা, জ্ঞান ও নিষ্ঠা দিয়ে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করবেন।

এদিকে উপাচার্য অধ্যাপক ড. মো. হাসানাত আলী জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির সদস্য মনোনীত হওয়ায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও জেলার শিক্ষানুরাগী ব্যক্তিরা আনন্দ প্রকাশ করেছেন। তাঁরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।