রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক ব্রাকের এক কো ওরডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কো ওরডিনেশন সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল।
পোগ্রাম অফিসার বাসুদেব নন্দির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: স্বাগত দেবনাথ, মেডিকেল অফিসার ডা: শিবানন্দ মজুমদার, প্রেসক্লাব রামপালের সাবেক সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমূখ।
উক্ত সভায় পেজেন্টশন উপস্থাপন করেন জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার তন্ময় সাহা। সভায় জলবায়ু পরিবর্তন জনিত কারণে বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যা ও স্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

