সাতক্ষীরা প্রতিনিধি
দেশে ভুমিকম্প হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। আর এই ভুমিকম্পের উৎপত্তিস্থল দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার কলারোয়া উপজেলায়।
স্থানীয় অনেকেই জানান, ভোরের দিকে হঠাৎ বাসার ভেতর মৃদু কম্পন অনুভুত হয়। এসময় ঘরবাড়ি কেঁপে ওঠে । তবে, কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রথম শ্রেণিতে উন্নীত হওয়া সাতক্ষীরা জেলার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়া।
রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১ । যা ‘মৃদু’ শ্রেণির ভূমিকম্প হিসেবে বিবেচিত। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২২.৮৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১ পূর্ব দ্রাঘিমাংশ।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন।

