Nabadhara
ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট হবে উন্নয়নের মডেল জেলা

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটকে বাংলাদেশের বুকে একটি উন্নত জেলা হিসেবে দাঁড় করাতে চাই। বাগেরহাটের সকল প্রবাহমান সরকারী খাল দখল মুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত
‎করে দেওয়া হবে।

২৪ শের শহীদদের রক্ত, শতশত মায়ের চোখের পানি, হাজার হাজার পঙ্গু ভাইদের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে টেন্ডারবাজ,চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের সংগ্রাম ও প্রচেষ্টা অব্যাহত থাকবে।

‎নির্বাচিত হলে শোষক নয় জনগণের সেবক হবো, বলে জানিয়েছেন বাগেরহাট-২ সংসদীয় আসনের জামায়াত ও ১১ দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মনজুরুল হক রাহাদ।

‎০৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া বাজার বালুর মাঠে ১১  দলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‎গোটাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব শেখ মোঃ বরকত আলীর  সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস,জামায়াত  নেতা শেখ কামরুল আলম,খেলাফত মজলিসের নেতা আমির উল আলম সিদ্দিক,জাতীয় নাগরিক পার্টি জেলা আহবায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, জামায়াত নেতা অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ,মাওলানা মিজানুর রহমান মল্লিক,জামায়াত নেতা মাওলানা সাহিদুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাজাবুল হক প্রমুখ।

‎জনসভায় নেতৃবৃন্দ একটি দখলদার, দুর্নীতি,মাদক, চাঁদাবাজ মুক্ত বাগেরহাট গড়তে ১১ দলীয় মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।