Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান, আটক ৪

মাদারীপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর পরিচালিত মাদকবিরোধী অভিযানে চারজনকে আটক করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মাদারীপুর স্টেডিয়াম আর্মি ক্যাম্প থেকে পরিচালিত এ অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

আটকরা হলেন— মাদারীপুর সদর উপজেলার আমিরাবাদ এলাকার মো. তাজুল বেপারীর ছেলে মো. দীপু বেপারী, পূর্ব রাস্তির গ্রামের জাকির খানের ছেলে মো. সাগর খান, লক্ষীগঞ্জ গ্রামের আইয়ুব আলী সরদারের ছেলে মো. ফোরকান সরদার এবং হাজরাপুর গ্রামের মো. টুকু খানের ছেলে মো. রানা খান।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৫৩০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— ১টি মেটাল ডিটেক্টর, ২টি বাইনোকুলার, ১টি ক্যানন ক্যামেরা, ২৫টি টর্চলাইট, ৩টি অটোমেটিক চাকু, ২টি চাপাতি, ১টি কুড়াল, ১টি টেলিফোন সেট, ৪টি ট্যাব, ১১টি বাটন ফোন, ১টি হাত দা, ৫টি ড্রিল মেশিন, ২১টি ঘড়ি, ১টি সিসি ক্যামেরা, ১৪টি ইয়ারফোন, ২টি হাতুড়ি ও ৪টি সাউন্ড বক্স।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অভিযানের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।