শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে নবম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল করেছেন। ৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, চিতলমারী উপজেলা শাখার উদ্যোগে মিছিলটি বের হয়ে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
এ সময় বিভিন্ন সুযোগ-সুবিধা বঞ্চিত এসব কর্মচারী ৭ দফা দাবি তুলে ধরে তাদের ন্যায্য অধিকার আদায়ে সরকারের প্রতি অনুরোধ জানান। তাদের দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এ সময় বক্তব্য রাখেন পরিষদের সভাপতি শেখ রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল শেখ, সহ-সভাপতি মো. রিয়াজুল হক তালুকদার, মো. ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিৎ মণ্ডল, দপ্তর সম্পাদক মহারাজ হাওলাদার, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান, পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস বোস প্রমুখ।

