Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে লেবুখালী ও নারায়নবাড়ী খাল পুনঃখনন কাজের উদ্বোধন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের লেবুখালী ও নারায়নবাড়ী খালের পুনঃখনন কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সহযোগিতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) খুলনা, সাতক্ষীরা ও বাঘেরহাট জেলার সেচ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্রায় ২ কিমি দৈর্ঘ্যের খাল দু’টির পুনঃখনন করা হবে। ভ্যাকু মেশিন ব্যবহার করে খনন কাজ পরিচালিত হবে।

উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাস এবং বিএডিসির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইবনে সিনা।

প্রকল্পটি সম্পন্ন হলে খালের গভীরতা ও নাব্যতা পুনরুদ্ধার হবে, কমপক্ষে ৫ থেকে ৭ শত বিঘা জমির ফসল উৎপাদন সম্ভব হবে এবং এলাকার পয়ঃনিষ্কাশন সমস্যাও দূর হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।