Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে ধানের শীষের প্রচার মিছিল অনুষ্ঠিত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রশীদ আহমাদের পক্ষে ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় মনিরামপুর বটতলা মোড় থেকে মিছিলটি শুরু হয় এবং পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানের শীষের নির্বাচনী প্রধান কার্যালয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপি প্রার্থী রশীদ আহমাদ। এ সময় তার সঙ্গে ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, যশোর আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. এমএ গফুর, উপজেলা বিএনপির সহসভাপতি জিএম মিজানুর রহমান, অ্যাড. মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সম্পাদক শামছুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার সেলিম অগ্নি, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম গোলাম মোস্তফা তাঁজ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মুতাছিম বিল্লাহসহ দলটির কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক।

সমাবেশে প্রধান অতিথি রশীদ আহমাদ বলেন, “সারাদেশে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ভোটের পরিশেষ যাতে কেউ নষ্ট করতে না পারে সেদিকে সকলকে সতর্ক থাকতে হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।