Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে মোবাইল কোর্টে ৪টি মিষ্টি দোকানে জরিমানা

Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি মিষ্টি দোকানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দ্দার।

মোবাইল কোর্টের মাধ্যমে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৬ ধারায় ৫০০০ টাকা, ভোলা হোটেলকে ৫৩ ধারায় ৫০০০ টাকা, আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারী ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারী (দধি ঘর) কে ৫৩ ধারায় ৩০০০ টাকা করে মোট ৬০০০ টাকা জরিমানা করা হয়।

মিষ্টি ও হোটেলগুলোতে প্যাকেটের ওজন বেশি থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, খোলা স্থানে খাদ্য দ্রব্য রাখা, মেয়াদ উত্তীর্ণ মিষ্টি বিক্রি করা এবং মূল্য তালিকা না প্রদর্শনের মতো অভিযোগের ভিত্তিতে এই জরিমানা আরোপ করা হয়েছে। অভিযানকালে বিজিবি ও পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।