Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে শামা ওবায়েদের নির্বাচনী এলাকার উন্নয়নের ইশতেহার ঘোষণা

ফরিদপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর দুই আসনের ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু তার নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে ইশতেহার ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের উপস্থিতিতে উন্নয়নের ২১ দফা ইশতেহার পাঠ করেন তিনি।

ইশতেহারে ফরিদপুর দুই আসনভুক্ত সালথা ও নগরকান্দা উপজেলার জন্য সম্পূর্ণ পরিকল্পনা ভিত্তিক দুটি পৃথক মাস্টার প্ল্যান প্রণয়ন ও পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে প্রতিটি গ্রামকে ধাপে ধাপে মডেল ভিলেজ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পাট নির্ভর কুটির শিল্প সম্প্রসারণের ভিত্তিতে গ্রামীণ নারী ও যুবকদের প্রশিক্ষণ প্রদানপূর্বক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, প্রযুক্তি নির্ভর ও রপ্তানি ভিত্তিক কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আধুনিক কৃষি প্রযুক্তি সহায়তা ও গবেষণালব্ধ আধুনিক জ্ঞানের প্রয়োগের মাধ্যমে কৃষি ও কৃষকের উন্নয়ন করা সহ নানা বিষয় ইশতেহারে স্থান পায়।

এ সময় তিনি ফরিদপুর দুই আসনকে টেন্ডারবাজ, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত ভূমি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।