Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

১৬ বছরের দুর্নীতি আর লুটপাট আর ফেরাতে দেওয়া হবে না—ড. আব্দুল মঈন খান

শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি 
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী–২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, “বিএনপি ক্ষমতায় এলে দেশকে উন্নত বিশ্বে সম্মানজনক জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার কাজ অব্যাহত থাকবে। দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগ যে লুটপাট, দুর্নীতি ও এক দলীয় স্বৈরশাসন চালিয়ে গেছে, সেই ব্যবস্থা আর ফিরে আসতে দেওয়া যাবে না।”

শুক্রবার(৬ ফেব্রুয়ারি )সকালে নরসিংদী–২ নির্বাচনি এলাকার ঘোড়াশাল পৌর এলাকার চড়পাড়া গ্রামে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “বিএনপির লক্ষ্য হলো বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা।”

ঘোড়াশাল পৌর বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহনাজ সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. আব্দুল মঈন খানের কন্যা মাহরীন খান, পলাশ থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।