Nabadhara
ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি

গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া)নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন,আপনারা সকলেই জানেন এ পর্যন্ত দেশী বিদেশী যতো জরিপ হয়েছে সকল জরিপেই বিএনপি এগিয়ে রয়েছে। দেশের সত্তর শতাংশ মানুষ বিএনপিকে আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।তাই আগামীর বাংলাদেশ হবে বিএনপির বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ।

গত শুক্রবার(৬ ফেব্রুয়ারি) রাতে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত হিজলবাড়ী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,আপনারা একটি বারের মতো ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন।আমি নির্বাচিত হতে পারলে আপনাদেরকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে এলাকার উন্নয়ন করবো। মাদক মুক্ত সমাজ গঠনসহ শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও বেকারত্বদূরীকরণে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করবো।

স্বেচ্ছাসেবক দলের এই শীর্ষ নেতা তার বক্তব্যে বলেন,এ বারের জাতীয় সংসদ নির্বাচন দুটি ভাবে বিভক্ত।একটি স্বাধীনতা,মুক্তিযুদ্ধ ও একাত্তরের পক্ষে। আর একটি মুক্তিযুদ্ধ,স্বাধীনতা ও একাত্তরের বিপক্ষে।যখনই বাংলাদেশকে নিয়ে স্বাধীনতার বিপক্ষের শক্তি ষড়যন্ত্র করেছে তখনই এদেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিহত করেছে।আমি বিশ্বাস করি আগামী ১২ ফেরুয়ারীর নির্বাচনে দেশের জনগণ তাদের ভোটের মাধ্যমে মহান স্বাধীনতার পক্ষের শক্তিকে বেঁচে নিবে।

উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে এস এম জিলানী বলেন,বিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি গৃহিনীকে ফ্যামিলী কার্ড দেওয়া হবে।এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকার নিত্যপণ্য ক্রয় করতে পারবে।এ ছাড়া কৃষকদেরকে কৃর্ষি কার্ড দেওয়া হবে। কৃষকরা এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে সার,বীজসহ নানা সুযোগ সুবিধা পাবে।স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দেশের প্রতিটি পরিবারের সদস্যদেরকে দেওয়া হবে স্বাস্থ্য কার্ড।

কলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সঞ্জয় কুমার মজুমদার বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজী আবুল খায়ের, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ,কোটালীপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।