Nabadhara
ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে ধানের শীষের জনসভা উপলক্ষে বিএনপির সংবাদ সম্মেলন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৯ ফেব্রুয়ারি ধানের শীষের নির্বাচনী জনসভা সফল করতে শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ২টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ছোলায়মান কবির। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ইতোমধ্যে মাঠের সাংগঠনিক কার্যক্রম গুছিয়ে এনেছে। নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দল কাজ করছে।

তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে উন্নয়ন ও সংস্কারমূলক নানা পদক্ষেপ বাস্তবায়ন করবে—যার রূপরেখা ইতোমধ্যে নির্বাচনী ইশতেহারে ঘোষণা করা হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার অংশ হিসেবে প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করার পাশাপাশি সুন্দরবননির্ভর উপকূলীয় প্রায় ৩০ হাজার পরিবারের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তরুণদের জন্য আয়বর্ধক কর্মসূচি গ্রহণ, সুন্দরবনভিত্তিক পর্যটন শিল্পের বিকাশ এবং মুন্সিগঞ্জ পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কথাও উল্লেখ করেন তিনি। জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৯ ফেব্রুয়ারি নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় বিএনপি চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে আগামী ৯ ফেব্রুয়ারির জনসভাকে সফল করতে শ্যামনগরের সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয় এবং গণমাধ্যমকর্মীদের জনসভা সম্পর্কে জনগণকে অবহিত করার অনুরোধ জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।