Nabadhara
ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের ফুড ক্যান্টিন উদ্বোধন

মেহেরপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা কার্যালয় প্রাঙ্গণে ফুড ক্যান্টিন উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে ফুড ক্যান্টিনের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, এনডিসি। উদ্বোধনের পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাতুনে জান্নাত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুড ক্যান্টিন উদ্বোধনকারী সিনিয়র সচিব মমতাজ আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আগে ভোটের অধিকার কারো ছিল না, নারী বা পুরুষ—সবার ওপর রাজার আইন প্রযোজ্য ছিল। জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন হতো না। গণতন্ত্র আসার পর আমরা জনগণের ইচ্ছাকে মূল্যায়ন করেছি এবং ভোট ব্যবস্থার মাধ্যমে তাদের অধিকার নিশ্চিত করেছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়)-এর প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব শাহনাজ বেগম নীনা, উপ-পরিচালক যুগ্ম সচিব এস এম নাজিবুল ইসলাম এবং জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অ. দা.) নাসিমা খাতুন স্বাগত বক্তব্য রাখেন। এর আগে প্রধান অতিথি ফুড ক্যান্টিন উদ্বোধনের আগে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত সেলস সেন্টার পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।