তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে জাতীয় যুবশক্তি ও ছাত্র-জনতার উদ্যোগে সাতক্ষীরার তালায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে অনুষ্ঠিত মিছিলটি তালা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তালা বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে সমাবেশে পরিণত হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক নুসরাত জাহান তমা।
বক্তব্যে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন হামলার শিকার না হয়। তিনি বলেন, “আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান হাদীকে আমরা হারিয়েছি। আর কোনো হাদীকে হারাতে চাই না।”
সমাবেশ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

