Nabadhara
ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে পানির নিচ থেকে যৌথবাহিনীর বিপুল অস্ত্র উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদর উপজেলার কানাইপুরে একটি পুকুরের পানির নিচ থেকে বিপুল পরিমাণ দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। চারটি প্যাকেটে রাখা এসব অস্ত্র শনিবার(৭ ফেব্রুয়ারি)সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।

ফরিদপুর সদর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কানাইপুর আখ সেন্টারের সামনের পুকুরে অভিযান চালানো হয়। প্রথমে মেশিনের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ পানি নিষ্কাশন করা হয়। পরে জাল টেনে এবং ডুবুরি নামিয়ে পানির নিচ থেকে চারটি প্যাকেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা প্যাকেটগুলো থেকে চারটি পিস্তল, ছয়টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড পিস্তলের গুলি, দুটি শর্টগান, দুই রাউন্ড কার্তুজ এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি জানান, উদ্ধার হওয়া অস্ত্রগুলো সচল এবং একটি পিস্তলের গায়ে ‘Made in USA’ লেখা রয়েছে।

যৌথবাহিনীর এ কর্মকর্তা আরও জানান, পানির নিচে আরও অস্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো আসন্ন নির্বাচনে ব্যবহার হতে পারত বলে ধারণা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।