নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো: আলী হোসেন ফকিরের গাজীপুর আগমন উপলক্ষে শনিবার বিকালে জেলা পুলিশ লাইন্স মাঠে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো: ইসরাইল হাওলাদার।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শেণীপেশার মানুষরা গাজীপুরের মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এতে বক্তব্য রাখেন গাজীপুর পুলিশ সুপার শরীর উদ্দিন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহাম্মদ হোসেন, ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, বিএনপি নেতা ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, জিএমপি সাবেক কমিশনার খন্দকার রফিকুল ইসলাম।
আইজিপি মো: আলী হোসেন ফকির বলেন, “গাজীপুর দেশের অর্থনীতির লাইভলাইন। গাজীপুরকে যে কোনো মূল্যে মাদক ও কিশোর গ্যাং-এর হাত থেকে রক্ষা করতে হবে। গনতান্ত্রিক সরকারের নেতা-কর্মী ও সমাজের সকল স্তরের মানুষকে অপরাধ থেকে আমাদের ছেলে-মেয়েদের রক্ষায় এগিয়ে আসতে হবে।”

