Nabadhara
ঢাকাবুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মাজহারুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ২১, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসবের নবমী উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওয়াদিয়া শাবাব। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তাঁরা পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় পূজার পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতির খোঁজখবর নেন তাঁরা।

সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াদিয়া শাবাব শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয়, শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়া ও হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য উৎসব। পূজামণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্‌যাপনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এদিকে রাত ৮টার দিকে সংসদ সদস্য মাজহারুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল্লাহ কায়সার শহীদ এবং উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং মন্দিরগুলোর উন্নয়নকাজে সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন, হোসেনপুর কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দিরের সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পূজা উদ্‌যাপন পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার সরকার, শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়ার সাধারণ সম্পাদক রতন চন্দ্র বণিক, পৌর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সুবল চন্দ্র বণিক তাপস, জাতীয় হিন্দু মহাজোটের আহ্বায়ক সঞ্জিত চন্দ্র শীলসহ বিভিন্ন পূজামণ্ডপ ও সংগঠনের নেতৃবৃন্দ।

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপনে প্রশাসন ও জনপ্রতিনিধিদের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।