Nabadhara
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

তালায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 
মার্চ ১৪, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ফরহাদ হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিরা ইউনিয়নের মেলেকবাড়ি কোনারবাড়ি এলাকায়।

নিহত ফরহাদ হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আমতলা কাঠিয়া গ্রামের বাসিন্দা। তিনি পাটকেলঘাটায় এসে ভ্যানযোগে যশোর জেলার কেশবপুর উপজেলার মহাদেবপুরে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পেছন দিক থেকে আসা বালুবোঝাই ট্রাক (যশোর ট-১১-৩২৬৩) ভ্যানটিকে ধাক্কা দিলে ফরহাদ হোসেন ছিটকে সড়কে পড়েন। ট্রাকটি তার মাথা ও বুকের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রাকটি পাটকেলঘাটার মজুমদারদের মালিকানাধীন বলে জানা গেছে।

পাটকেলঘাটা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।