Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্বপ্ন, বিজ্ঞান আর উদ্ভাবনের মহোৎসব: আলফাডাঙ্গায় তরুণ মেধার দীপ্ত উচ্ছ্বাস

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ বিজ্ঞান মেলার পরিসমাপ্তি ঘটে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প, বৈজ্ঞানিক গবেষণাধর্মী কাজ ও প্রযুক্তিনির্ভর চিন্তাধারা উপস্থাপন করে। প্রতিটি স্টলেই ছিল সৃজনশীলতা, নতুন কিছু করার অদম্য আগ্রহ এবং ভবিষ্যৎ নির্মাণের স্বপ্ন।

সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক রাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী।

সভাপতির বক্তব্যে মো. মোজাম্মেল হক রাজু বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক ও প্রযুক্তিনির্ভর। এই বাস্তবতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে উঠতে হবে। বিজ্ঞান মেলা তাদের চিন্তার দুয়ার খুলে দেয় এবং সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে শাণিত করে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণের মূল শক্তি বিজ্ঞান ও প্রযুক্তি। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের উদ্ভাবক ও নেতৃত্বদানকারী প্রজন্ম।

তিনি আরও বলেন, সরকার বিজ্ঞানভিত্তিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও উদ্ভাবনী চিন্তাকে আরও প্রসারিত করে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সচেতন মহলের মতে, এই বিজ্ঞান মেলা শুধু একটি আয়োজন নয়; এটি তরুণদের স্বপ্ন দেখার, চিন্তার জগৎ প্রসারিত করার এবং সম্ভাবনাকে নতুনভাবে আবিষ্কারের এক অনন্য প্ল্যাটফর্ম। এখান থেকেই জন্ম নিতে পারে ভবিষ্যতের বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।