Nabadhara
ঢাকারবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের একদিন পর চিত্রা নদীতে মিলল শিশু রাহুলের মরদেহ

নড়াইল প্রতিনিধি
অক্টোবর ১৮, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

দুর্গাপূজায় নতুন জামাকাপড় পরে পরিবার ও স্বজনদের সঙ্গে আনন্দ করার কথা ছিল ছয় বছরের শিশু রাহুল বিশ্বাসের। কিন্তু উৎসবের আনন্দের বদলে তার বাড়িতে এখন শোকের মাতম। নিখোঁজের একদিন পর নড়াইলের চিত্রা নদী থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ।

রোববার (১৮ অক্টোবর) সকালে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেন। রাহুল বিশ্বাস নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামের রোহিত বিশ্বাসের ছেলে।

পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ভওয়াখালী মিতালী সংঘের সামনে থেকে নিখোঁজ হয় রাহুল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে তার বাবা রোহিত বিশ্বাস নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের গোবরা এলাকায় একটি সেতুর নিচে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নড়াইল সদর থানার ওসি মো. রাসেল সরোয়ার বলেন, নিখোঁজের একদিন পর শিশু রাহুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।