Nabadhara
ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় ফেসবুকে ধর্ম অবমাননার অপপ্রচার: মূল হোতা গ্রেফতার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত মূল হোতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তিনির্ভর তদন্তের ধারাবাহিকতায় র‍্যাবের সহযোগিতায় পরিচালিত যৌথ অভিযানে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে প্রদীপ পাল (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শনিবার (১৮ এপ্রিল) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শনিবার দুপুরে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল হাসনাত খানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রামের বাসিন্দা শংকর পালের নাম ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খোলা হয়। ওই আইডি থেকে পবিত্র কুরআন নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়া হলে বিষয়টি এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরে ভুক্তভোগী শংকর পাল নিজেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘটনার পরপরই তদন্তে নামে পুলিশ। আধুনিক প্রযুক্তির সহায়তায় অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়। পরবর্তীতে ১৭ এপ্রিল মধ্যরাতে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে ওসি মোঃ আবুল হাসনাত খান বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনো অপপ্রচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো একটি গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড সমাজে অস্থিরতা সৃষ্টি করে।

তিনি আরও বলেন, এ ধরনের উসকানিমূলক পোস্ট দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।