Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ডিবি পুলিশের জালে ২ মাদক কারবারি, উদ্ধার ৮০০ গ্রাম গাঁজা

ফরিদপুর প্রতিনিধি
এপ্রিল ২১, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) জেলার কোতয়ালী থানার খিদির বিশ্বাসের ডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক সৈয়দ মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই জব্বার হোসেন ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে নির্দিষ্ট এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ মোস্তফা (৫৫) ও শিউলী পারভীন (৩৮)।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।