Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ: ৩ জন গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

 ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২৩) ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাইখীর বনচাকী গ্রামের ওই তরুণীর সঙ্গে টিকরপাড়া গ্রামের মো. লিটন মোল্লার (৩৩) গত দুই মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত ২২ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে লিটন ও তার সহযোগী সবুজ মোল্লা বিয়ের কথা বলে ভিকটিমকে মোটরসাইকেলে করে আলফাডাঙ্গার কটুরাকান্দি এলাকায় সবুজের বসতঘরে নিয়ে যায়।

সেখানে পৌঁছানোর পর তারা তরুণীকে কুপ্রস্তাব দেয়। তিনি রাজি না হলে প্রাণনাশের ভয় দেখিয়ে তাকে রাতভর ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ২৩ এপ্রিল ভোর সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা ভিকটিমকে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে ভিকটিম নিজে বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩) এর ৯(৩) ধারায় মামলা রুজু করা হয় (মামলা নং-১৬, তারিখ: ২৩/০৪/২০২৬)।

গ্রেফতারকৃতরা হলেন মো. লিটন মোল্লা (৩৩), সবুজ মোল্লা (২৩) ও আলী শরীফ (২০)।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকেই গ্রেফতার করে। তারা বর্তমানে থানায় হেফাজতে রয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার তদন্ত চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।