Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ইতালি প্রবাসী মাসুদ রানা হত্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুর প্রতিনিধি
মে ৫, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ইতালি প্রবাসী মাসুদ রানা হত্যা মামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে প্রত্যাহারের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার।

মঙ্গলবার (৫ মে) দুপুরে ফরিদপুর প্রেস ক্লাব-এর মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ভাই ও মামলার বাদী মো. আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন নিহতের মা হালিমা বেগম, স্ত্রী শাহীন আফরোজ রোজি এবং কন্যা মেহেরিবা।

ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আশরাফুজ্জামান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।

লিখিত বক্তব্যে জানানো হয়, দীর্ঘ ১৮ বছর ইতালিতে বসবাসের পর দেশে ফিরে অন্যায়ের প্রতিবাদ করায় ২০২১ সালের ১৩ এপ্রিল ভাঙ্গা উপজেলার গজারিয়া এলাকায় মাসুদ রানাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হলে তদন্ত শেষে ডিবি পুলিশ অভিযোগপত্র দাখিল করে। বর্তমানে অতিরিক্ত দায়রা জজ আদালতে মামলাটির বিচার কার্যক্রম চলছে এবং ইতোমধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।

পরিবারের অভিযোগ, মামলার প্রধান আসামি ইমদাদুল হক বাচ্চুসহ অন্যান্য আসামিরা ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা। তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলাটিকে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ হিসেবে তালিকাভুক্ত করিয়েছেন। গত ২৩ এপ্রিল জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিষয়টি বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে বলেও দাবি করা হয়।

নিহতের স্বজনরা আশঙ্কা প্রকাশ করে বলেন, মামলাটি প্রত্যাহার করা হলে তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। এছাড়া বাদীকে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলন থেকে মামলাটি প্রত্যাহারের প্রক্রিয়া বন্ধ করে দ্রুত বিচার কাজ সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।