Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় পুলিশের অভিযানে জব্দ ভারতীয় রেনু পোনা খালে অবমুক্ত

Link Copied!

আর.কে.বাপ্পা,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ ভারতীয় রেনু পোনা বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) ভোররাতে দেবহাটা থানা পুলিশের একটি টিম উপজেলার নওয়াপাড়া এলাকার জামতলা মোড় সংলগ্ন মস্তান গফুরের বাড়ির পশ্চিম পাশে রাস্তার ধারে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। বস্তার ভেতরে থাকা ৪টি পলিথিন বোলে আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের রেনু পোনা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, প্রতিটি বোলে প্রায় ২৫ থেকে ৩০ হাজার রেনু পোনা ছিল।

পুলিশ জানায়, চোরাকারবারীরা অবৈধভাবে ভারত থেকে এসব রেনু পোনা এনে পাচারের উদ্দেশ্যে পরিবহন করছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পোনাগুলো ফেলে পালিয়ে যায়।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ভোরেই জব্দকৃত রেনু পোনা দেবহাটার বসন্তপুর খালে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম, এএসআই ইব্রাহীম খলিলসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

ওসি আব্দুল আলিম জানান, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় অবৈধ পথে ভারতীয় রেনু পোনা এনে দেশের স্থানীয় হ্যাচারি শিল্পের ক্ষতি করছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে রেনু পোনা জব্দ করে তা খালে অবমুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিনে দেবহাটা থানা পুলিশের অভিযানে মোট ১৬ বোলে ভারতীয় রেনু পোনা জব্দ করা হয়, যা পরবর্তীতে ইছামতী নদীতে অবমুক্ত করা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।