Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
মে ৫, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবদুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বালিয়ামারী বিওপির সদস্যরা সীমান্তবর্তী নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।

আটক আবদুল মান্নান কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামের হানিফ আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালিয়ামারী বিওপির সদস্যরা রাজিবপুর সদর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।