Nabadhara
ঢাকাবুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে পেপার মিলের জিরো ডিসচার্জ ইটিপি পরিদর্শন করলেন জেলা প্রশাসক

জামালপুর প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

জামালপুরে পরিবেশদূষণ রোধ ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেডে স্থাপিত জিরো ডিসচার্জ ইটিপি (বর্জ্যপানি শোধনাগার) পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ইউসুপ আলী।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে শহরের বেলটিয়া এলাকায় পুলিশ লাইনের সামনে অবস্থিত কারখানাটিতে পরিদর্শনে যান তিনি। এ সময় নবস্থাপিত জিরো ডিসচার্জ ইটিপিসহ কারখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন জেলা প্রশাসক।

পরিদর্শন শেষে ইউসুপ আলী বলেন, ম্যাপ পেপার বোর্ড মিলস থেকে উৎপাদন প্রক্রিয়ায় প্রতিদিন নির্গত প্রায় ৬৬০ ঘনমিটার পানি পরিশোধনের পর স্থানীয় একটি খালে নির্গত হবে। এতে কারখানার বর্জ্যপানি আশপাশের পরিবেশের ক্ষতি করবে না এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেডের পাশাপাশি জামালপুরের যেসব কারখানা থেকে পানিদূষণ হচ্ছে, সেগুলোকেও পর্যায়ক্রমে জিরো ডিসচার্জ ইটিপি স্থাপনের আওতায় আনা হবে।

পরিদর্শনকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ কে এম ছামিউল আলম কুরসি, কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক সাদ ইবনে মোশারফ, পরিচালক মনিরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।