Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে ‘গণতন্ত্রে সাংবাদিকের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি
মে ৫, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি

গণতন্ত্রকে শক্তিশালী করতে দায়িত্বশীল ও সক্রিয় সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বাগেরহাটে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মানবাধিকার সুরক্ষা, গণমাধ্যমের দায়িত্বশীলতা এবং সাংবাদিকদের মধ্যে নেটওয়ার্কিং জোরদারের আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বাগেরহাট ফাউন্ডেশনের হলরুমে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় অ্যাসোসিয়েশন ফর সোসাইটিস হেল্পলেস (আস বাংলাদেশ) এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় স্বাধীন, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সাংবাদিকতা অপরিহার্য। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং জনমত গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ের সাংবাদিকরা নানা চ্যালেঞ্জ ও ঝুঁকির মুখে কাজ করেন। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করা জরুরি। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

আস বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান।

এসময় বক্তব্য রাখেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সহ-সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুলসহ স্থানীয় সাংবাদিকরা।

কর্মশালায় জেলার ৩৩ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও মানবাধিকার রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।