Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় ১৯২ খামারিকে খাদ্য সহায়তা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
মে ৫, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং ক্ষুদ্র খামারিদের স্বাবলম্বী করতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ১৯২ জন খামারির মাঝে প্রাণিসম্পদ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। হাঁস, ছাগল ও ভেড়া খামারিদের মধ্যে এই সহায়তা বিতরণের পর পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার (৫ মে ) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রাঙ্গণে এ খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম আসজাদ, সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন।

প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, মোট ১৯২ জন সুফলভোগীর মধ্যে ৬৫ জন হাঁস খামারি পেয়েছেন জনপ্রতি ৭৫ কেজি করে খাদ্য, ৯২ জন ছাগল খামারি পেয়েছেন ২৫ কেজি করে খাদ্য এবং ৩৫ জন ভেড়া খামারি পেয়েছেন ২৫ কেজি করে খাদ্য।

প্রধান অতিথির বক্তব্যে ডা. একেএম আসজাদ বলেন, প্রাণিসম্পদ খাত গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। একজন খামারি স্বাবলম্বী হলে পুরো পরিবারই উপকৃত হয়। সরকারের লক্ষ্য হলো এই খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং খামারিদের পাশে থাকা।

সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমান বলেন, গ্রামকে উন্নত করার জন্য কৃষি ও প্রাণিসম্পদ খাতকে শক্তিশালী করতে হবে। এ ধরনের সহায়তা খামারিদের নতুন করে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু বলেন, সমন্বিত কৃষি ব্যবস্থায় মাছ, গবাদিপশু ও হাঁস-মুরগি একে অপরের পরিপূরক। সব খাতকে একসঙ্গে এগিয়ে নিলেই টেকসই উন্নয়ন সম্ভব।

সভাপতির বক্তব্যে ডা. ভবেন বাইন বলেন, খামারিদের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। সঠিক ব্যবস্থাপনায় এই খাদ্য সহায়তা ব্যবহার করলে উৎপাদন বাড়বে এবং খরচ কমবে।

খাদ্য সহায়তা পেয়ে খামারিদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। চরডাঙ্গা গ্রামের খামারি রহিমা বেগম বলেন, বাজারে খাদ্যের দাম বেড়ে যাওয়ায় হাঁস পালন কঠিন হয়ে পড়েছিল। এই সহায়তা আমাদের জন্য বড় স্বস্তি।

আরেক সুফলভোগী আব্দুল করিম বলেন, ছোট খামার বড় করার স্বপ্ন ছিল, এই সহায়তা আমাদের সেই স্বপ্নকে বাস্তবের পথে এগিয়ে নেবে।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে চলমান থাকলে আলফাডাঙ্গার গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে এবং নতুন উদ্যোক্তা তৈরি হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।