Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
মে ৫, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে সাব-রেজিস্ট্রি অফিসের স্থায়ী কর্মচারী, নকলনবীস ও দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ শীর্ষক দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে দৌলতপুর রেজিস্ট্রেশন পরিবারের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, দলিল লেখক ও নকলনবীসরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা। তিনি বলেন, সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। দলিল নিবন্ধন কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও দুর্নীতিমুক্ত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ গুহ, জেলা রেজিস্ট্রার গাজী মোহাম্মদ আব্দুল করিম, দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রার সঞ্জয় কুমার আচার্য এবং মিরপুর উপজেলা সাব-রেজিস্ট্রার মাহফুজ আহমেদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল, সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির সভাপতি মোফাজ্জেল হক বাবলু ও সাধারণ সম্পাদক বজলুর রহমান।

কর্মশালা পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের স্থায়ী নকলনবীস মো. জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।