Nabadhara
ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে বিস্ফোরক ও ভাঙচুর মামলায় আওয়ামী লীগের দুই নেতা কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি
মে ২৩, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার দুপুরে ঝালকাঠি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম কবির হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) সুমন।

কারাগারে পাঠানো নেতারা হলেন—বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় মোটর শ্রমিক লীগের সহ-সভাপতি ও ঢাকা উত্তর তাঁতী লীগের সাবেক সভাপতি শামীম আহমেদ এবং ঝালকাঠি জেলা আওয়ামী লীগের নেতা আরিফুর হক।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি ঝালকাঠি পৌর এলাকার জেলা আইনজীবী সমিতির পেছনের এলাকায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় এবং জেলা বিএনপির সদস্য সচিব মো. শাহাদাৎ হোসেনের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা অপর একটি মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হয়।

শনিবার ওই দুই মামলায় আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন এবং তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, বিস্ফোরক মামলার বাদী ছিলেন ঝালকাঠি জেলা মহিলা দলের নেত্রী শারমীন লেলিন মুক্তা। অন্যদিকে ভাঙচুর মামলার বাদী জেলা বিএনপির সদস্য সচিব মো. শাহাদাৎ হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।