Nabadhara
ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খানসামায় জামায়াত নেতা জুলকার নাইনকে প্রাণনাশের হুমকির অভিযোগ

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামায় পূর্ববিরোধের জেরে মো. জুলকার নাইন (৪০) নামে এক জামায়াত নেতাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মো. মজিদুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

জুলকার নাইন আলোকঝাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাসুলী এলাকার ‘মায়ের দোয়া’ হোটেলে বেয়াই মো. হাবিবুর রহমানের সঙ্গে চা পান করতে যান জুলকার নাইন। এ সময় সেখানে উপস্থিত হয়ে পূর্বের বিরোধের জেরে মজিদুল ইসলাম তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, এর আগে লোহার রড দিয়ে মাথায় আঘাত করার প্রসঙ্গ তুলে মজিদুল তাঁকে আবারও মারার হুমকি দেন। আগের ঘটনায় তাঁর মাথায় ১৭টি সেলাই পড়েছিল বলেও উল্লেখ করেন। থানায় অভিযোগ বা মামলা করেও তাঁর কিছু করতে পারবেন না বলে ভয়ভীতি দেখান বলে দাবি করেছেন জুলকার নাইন।

এ সময় হোটেলে উপস্থিত লোকজনের সামনেই তাঁকে হুমকি দেওয়া হয়। জুলকার নাইনের বেয়াই হাবিবুর রহমান প্রতিবাদ করলে তাঁকেও গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।

জুলকার নাইন আরও দাবি করেন, ঘটনার পরদিন সকালে বাড়ির পাশের বাজারে গেলে পরিচিত ব্যক্তিদের কাছ থেকেও তাঁর বিরুদ্ধে হুমকিমূলক কথাবার্তা বলার বিষয়টি জানতে পারেন। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তবে অভিযোগ অস্বীকার করে মো. মজিদুল ইসলাম বলেন, “ওর সঙ্গে মারামারি ও মামলা হওয়ার পর থেকে আমার কোনো কথাই হয়নি। আর আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে, সেটা প্রমাণ করুক। কোনো সাক্ষী আছে কি না, সেটাও দেখাক।”

এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেদ সরকার বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।