Nabadhara
ঢাকারবিবার , ২৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে প্রযুক্তির নতুন দিগন্ত: ‘মাদারল্যান্ড কম্পিউটার’-এর দ্বিতীয় শাখার উদ্বোধন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মে ২৪, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে আধুনিক তথ্যপ্রযুক্তি সেবা আরও সহজলভ্য করতে বিশ্বস্ত আইটি প্রতিষ্ঠান ‘মাদারল্যান্ড কম্পিউটার’-এর দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৪ মে ) দুপুরে মনিরামপুর বাজারের দক্ষিণমাথা জি এম সুপার মার্কেটে ফিতা কেটে নতুন শাখাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠানটির প্রথম শাখা নেহালপুর ইউনিয়নের কালিবাড়ি বাজারে দীর্ঘদিন ধরে সফলভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয় গ্রাহকদের চাহিদা ও প্রযুক্তিপণ্যের ক্রমবর্ধমান প্রয়োজনের কারণে দ্বিতীয় শাখা চালুর উদ্যোগ নেওয়া হয় বলে জানায় কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এম রবিউল ইসলাম ফারুকী। তিনি বলেন, আধুনিক বিশ্বে টিকে থাকতে প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। মাদারল্যান্ড কম্পিউটারের মতো প্রতিষ্ঠান স্থানীয় পর্যায়ে তরুণদের প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি মোহাম্মদ হামিদুর রহমান বলেন, স্থানীয় পর্যায়ে মানসম্মত আইটি সেবার বিস্তার শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে নতুন সুযোগ সৃষ্টি করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ সামসুল আরেফিন, মোল্লা আবিদ আলী, সাইফুল্লাহ মামিত, আব্দুল্লাহ আল মামুন, মাস্টার এ কে আজাদ, সাকিব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

অতিথিরা নতুন শোরুম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন। তারা বলেন, তথ্যপ্রযুক্তির বিস্তার শিক্ষা, ফ্রিল্যান্সিং ও কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ আবু তাহের জানান, গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে মানসম্মত প্রযুক্তিপণ্য সরবরাহ করাই তাদের লক্ষ্য। নতুন শোরুমে ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, সিসিটিভি ক্যামেরা, এলইডি টিভি, রাউটারসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তিপণ্য খুচরা ও পাইকারি বিক্রয় করা হবে। পাশাপাশি বিক্রয়োত্তর উন্নত সেবার নিশ্চয়তাও থাকবে বলে তিনি জানান।

সচেতন মহলের মতে, মনিরামপুরে ‘মাদারল্যান্ড কম্পিউটার’-এর দ্বিতীয় শাখার যাত্রা স্থানীয় শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।