Nabadhara
ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজার জামিন, অয়ন কারাগারে

ঝিনাইদহ প্রতিনিধি
মে ২৫, ২০২৬ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মামলায় গ্রেফতার ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিন পেয়েছেন। তবে একই মামলায় গ্রেফতার যুবসংগঠন ‘যুবশক্তি’র কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান তারেক রেজা।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। আসামিপক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন। দীর্ঘ শুনানি শেষে আদালত তারেক রেজার জামিন মঞ্জুর করলেও অয়ন রহমানের আবেদন খারিজ করে দেন।

এর আগে রবিবার (২৪ মে) সন্ধ্যায় ঝিনাইদহ সদর থানা পুলিশ তারেক রেজা ও অয়ন রহমানকে আদালতে সোপর্দ করে। ওইদিন বাদী ও বিবাদী পক্ষের দীর্ঘ যুক্তিতর্ক শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জরুরি প্রেস ব্রিফিংয়ে দুই নেতাকে গ্রেফতার ও আদালতে সোপর্দ করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জামিন পাওয়ার পর সোমবার সকালে কারামুক্ত হন তারেক রেজা। তবে অয়ন রহমান খানকে কারাগারেই থাকতে হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।