Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি 
মে ২৬, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি 

ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে রাহাত বিশ্বাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জিম জোয়াদ্দার নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধ সড়কের ধাওড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ধাওড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে রাহাত বিশ্বাস মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ধাওড়া বাজারে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাহাত বিশ্বাস ও জিম জোয়াদ্দার গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে রাহাত বিশ্বাস মারা যান।

ধাওড়া গ্রামের বাসিন্দা মহিউদ্দিন জানান, সংঘর্ষের পর স্থানীয়রা ঘাতক ট্রাক্টরটি আটক করেছে। আহত জিম জোয়াদ্দার বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শৈলকূপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ জানান, মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে রাহাত বিশ্বাস নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।