Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
মে ২৬, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত গোবিন্দ পাহান উপজেলার শরীফপুর আদর্শ গ্রামের মৃত লালদো পাহানের ছেলে।

পুলিশ জানায়, গত ১৯ মে (মঙ্গলবার) দুপুর অনুমান ১টার দিকে ভিকটিমের বাবা-মা পার্শ্ববর্তী গ্রামে ধান কাটতে গেলে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী গোবিন্দ পাহান কিশোরীকে ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বাবা-মা বাড়ি ফেরার পর কিশোরী ঘটনাটি তাদের জানায়।

স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে সোমবার রাতে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে অভিযুক্ত গোবিন্দ পাহানকে গ্রেপ্তার করে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষাসহ আইনানুগ সকল কার্যক্রম চলমান রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।