Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 
মে ২৬, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার তালা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নাসিম ফকির ওরফে বাবু (৩৮) ও হাফিজুল ফকির (৪০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে খুলনা-পাইকগাছা কবি সিকান্দার আবু জাফর মহাসড়কের তেঁতুলিয়া মিয়ার মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিম ফকির তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের খোকন ফকিরের ছেলে। অপর নিহত হাফিজুল ফকির একই গ্রামের সাজ্জাদ ফকিরের ছেলে।

তেঁতুলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি সামজেদ জানান, নাসিম ফকির ও হাফিজুল ফকির মোটরসাইকেলযোগে তালা থেকে চুকনগরের উদ্দেশ্যে চিংড়ির পোনা আনতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা কনজুমার ডিভিশন যশোরের একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

পিকআপ ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-অ ১৪-১৫৫৪। এটি আবুল খায়ের গ্রুপের বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই নাসিম ফকির নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাফিজুল ফকিরকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

তালা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।