Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিচার বিভাগ স্বাধীন—আইনমন্ত্রী আসাদুজ্জামান

ঝিনাইদহ প্রতিনিধি 
মে ২৬, ২০২৬ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি 

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশে বিচার বিভাগ যথেষ্ট স্বাধীনভাবে কাজ করছে। তিনি বলেন, “দেশের বিচার বিভাগ যতটা স্বাধীন, তা অন্য অনেক দেশে কমই উপভোগ করা যায়।”

মঙ্গলবার (২৬ মে) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বিচার বিভাগ স্বাধীন না হলে রাষ্ট্রপক্ষ এত মামলায় হেরে যেত না। দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে উল্লেখ করে তিনি জানান, জজ ও আইনজীবীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় এসব মামলার নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, মামলাজট কমাতে বিচার ব্যবস্থায় জনবল বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়ন জরুরি।

এ সময় তিনি শৈলকুপা উপজেলা হাসপাতাল পরিদর্শন করেন এবং স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক ঘুরে দেখেন।

রামিসা হত্যা মামলার প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, এ মামলায় যেন ন্যায়বিচার নিশ্চিত হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের খেয়াল রাখতে হবে।

সভায় শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আল মামুনসহ স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।