Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আহাদের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, নড়াইল 
মে ২৬, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল 

নড়াইলের প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও নড়াইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এ.এ.এম আহাদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

জানা যায়, ১৯৭৫ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হওয়ার পর থেকে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি দৈনিক ইত্তেফাক ও পূর্বাঞ্চলের কালিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন এবং সাংবাদিক মহলে বিশেষ সুনাম অর্জন করেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি কালিয়া উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি ১৯৯২ সাল থেকে কালিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে নড়াইল প্রেসক্লাব, লোহাগড়া সাংবাদিক ইউনিয়ন, লোহাগড়া প্রেসক্লাব, কালিয়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।