Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় কোরবানির পশু বহনকারী নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু, আহত ৩

কয়রা (খুলনা) প্রতিনিধি
মে ২৬, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলায় কোরবানির পশু বহনকারী একটি নসিমন উল্টে মিজানুর রহমান (৩৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সাত বছর বয়সী সন্তানসহ আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান উপজেলার আমাদী ইউনিয়নের খিরোল গ্রামের মাওলানা শামসুর রহমানের ছেলে। তিনি ওষুধ ব্যবসার পাশাপাশি গরু লালন-পালনের সঙ্গে জড়িত ছিলেন। ভান্ডারপোল বাজারে তার একটি ওষুধের দোকান রয়েছে।

আহতরা হলেন নিহতের ছেলে হাবিব (৭), একই গ্রামের আব্দুল সানা (৬৫) এবং বালিয়াডাঙ্গা গ্রামের আতিয়ার।

কয়রা থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান পরিবারের সদস্য ও সহযোগীদের নিয়ে বাড়িতে পালিত গরু বিক্রির উদ্দেশ্যে বামিয়া জিআই ক্লাব মাঠ সংলগ্ন অস্থায়ী পশুর হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি যানকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে নসিমনটি সড়কের পাশে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য জানান, আহতদের মধ্যে শিশুটির মাথায় গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, একজনকে ভর্তি রাখা হয়েছে এবং একজনকে বাড়িতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।