Nabadhara
ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় পুকুরে পা ধুতে গিয়ে পানিতে পরে এক শিক্ষার্থীর মৃত্যু 

নওগাঁ প্রতিনিধি
মে ২৭, ২০২৬ ৭:২১ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে পুকুরে পা ধুতে গিয়ে পানিতে ডুবে আরিফা (৯) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চকগরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে তার নানা বাড়ি চকগরিয়া গ্রামে ছিল। নিহত আরিফা উপজেলার গোকুল জেলেপাড়া গ্রামের মো. এজাবুল হকের মেয়ে ও কনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির একজন ছাত্রী।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার সময় বাড়ির পার্শ্বের একটি পুকুরে পা ধুতে যায় আরিফা। সেখানে গিয়ে অসাবধানতা বশত হঠাৎ করে পানিতে পড়ে যায় সে। তার পানিতে পরে যাওয়া দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে আসেন সেখানে। পরে নিহতের মামা মো. নূরুন্নবী পানিতে নেমে ডুব দিয়ে তাকে উদ্ধার করেন। উদ্ধারের পর স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার কোন উন্নতি না হওয়ায় পরে তাকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।