Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর নামে গরু কোরবানি করলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা

Link Copied!

মো. জিহাদুল ইসলাম, কালিয়া প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নামে গরু কোরবানি করেছেন কাজী সরোয়ার হোসেন। তিনি কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে নড়াইল জেলার বাগুডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে এ কোরবানির আয়োজন করেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর উপস্থিতিতে কোরবানির কার্যক্রম সম্পন্ন হয়।

কাজী সরোয়ার হোসেন বলেন, “২০০৯ সাল থেকে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি-এর নামে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে গরু কোরবানি করে আসছি।”

তিনি আরও বলেন, “বঙ্গবন্ধু পরিবারের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও আদর্শের জায়গা থেকেই আমি এ কাজ করি। রাজনৈতিকভাবে যত প্রতিকূল পরিস্থিতিই আসুক না কেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা কখনো কমবে না।”

এ ছাড়া প্রতি বছরের মতো এবারও তিনি তাঁর বাবা-মা, দাদা-দাদী ও নানা-নানীসহ পরিবারের সদস্যদের নামেও গরু কোরবানি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।