Nabadhara
ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার, নড়াইল
মে ২৯, ২০২৬ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার ঢাকা-কালনা-যশোর-বেনাপোল মহাসড়কে রোজিনা পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির গাজী (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু শওকত হোসেন (১৮)।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যার দিকে উপজেলার আলামুন্সির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির গাজী যশোর জেলার অভয়নগর উপজেলার দিঘলিয়া গ্রামের বাবুল গাজীর ছেলে। আহত শওকত হোসেন একই গ্রামের রিপন গাজীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের দিন সাব্বির ও শওকত মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে লোহাগড়ার কালনা মধুমতি সেতু দেখতে আসেন। সেতু এলাকা ঘুরে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় আলামুন্সির মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কালনাগামী রোজিনা পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সাব্বির ও তার বন্ধু শওকত গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাব্বির গাজীকে মৃত ঘোষণা করেন। আহত শওকত হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় শুক্রবার (২৯ মে) সকালে জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।